ইন্টারভিউ জয় করার লক্ষ্যে
স্মার্টরা ইন্টারভিউ জয় করার লক্ষ্যে গ্র্যাজুয়েশন শেষ করেই ঝাঁপিয়ে পড়েন চাকরির প্রতিযোগিতার পরীক্ষায়। লিখিত পরীক্ষায় ভালো করার পরও দেখা যায়, অনেকেই পিছিয়ে পড়ছেন ইন্টারভিউয়ে। কি ঠিক করবেন তা ভেবে পাচ্ছেন না। চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে মনে রাখবেন, ইন্টারভিউই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মাথায় রাখতে হবে-এখানেই একজন প্রার্থী নিজেকে বোঝানোর সুযোগ পেয়ে থাকেন। এটি সরাসরি প্রতিযোগিতামূলক ধাপ। সুতরাং প্রতিযোগিতা থাকবেই। এই ধাপটিতে সফল হওয়ার জন্য ভালো মতো প্রস্তুতি নিতে হবে। যাকে বলে কৌশলী প্রস্তুতি। এক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি থাকার প্রয়োজন রয়েছে।
বিশেষজ্ঞরা এক্ষেত্রে বলে থাকেন, ইন্টারভিউ শুধু প্রশ্ন- উত্তর নিয়ে সীমাবদ্ধ থাকে না। প্রশ্ন-উত্তরের খেলাও নয়। এটি এক ধরনের পারফরম্যান্স। এক্ষেত্রে কি কৌশল নেবেন তা জেনে নেওয়া খুব দরকারী। প্রথমে জেনে নিন, আপনি যে পদের জন্য ইন্টারভিউতে বসছেন, সেই পদটি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হবে। ইন্টারভিউয়ের শুরুতেই বোঝানোর চেষ্টা করবেন, এই চাকরিতে আপনি কতটা আগ্রহী। এই চাকরির দায়িত্ব, প্রয়োজনীয়তা দক্ষতা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। কোনও চাকরির ক্ষেত্রে পদের দায়িত্ব -স্কিল ও আপনার অভিজ্ঞতা রয়েছে কিনা প্রথমেই যাচাই করে নিন। অভিজ্ঞতা থেকে আপনি কী শিখেছেন তার মূল্যায়ন করুন। এক্ষেত্রে নিজের পরিমণ্ডল তৈরি করে নিতে হবে। খেয়াল করে দেখবেন, ইন্টারভিউয়ে একটি প্রশ্ন প্রায়ই এসে থাকে-“আপনি নিজের সম্পর্কে কিছু বলুন ।” সেখানে বিস্তারিত জীবনী শোনাতে যাবেন না। অনেকেই এই ভুলটা করে থাকেন। এখানেই নিজেকে বদল করতে হবে।
এরপরও ইন্টারভিউয়ের জন্য অনেক ধাপ রয়েছে- সেগুলি পর পর আলোচনা করা হবে, নজর রাখুন!!!

