সম্পর্ক রক্ষায় আর্থিক প্রাধান্যতা
সমাজ পরিবর্তন হয়ে চলেছে প্রতিদিন। মানুষের জীবনেও ব্যাপক রদবদল ঘটে গিয়েছে। দিনের পর দিন আরও বদল ঘটবে। গোটা বিশ্বে আরও বেশি প্রযুক্তির ব্যবহার ঘটবে আগামী দিনে। মানুষের জীবনে মানেরও পরিবর্তন হচ্ছে। ফলে আর্থিক দিকেরও পরিবর্তন ঘটাতে হচ্ছে মানুষকে। আজকাল জীবনের সঙ্গে জড়িয়ে থাকছে আর্থিক বিষয়টাও। একটা সময় অনেক মানুষের মুখে শোনা যেত অর্থই অনর্থের মূল। এখনকার সময়ে টাকার প্রয়োজন অনেকখানি, এটা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। সমাজে অর্থ যার বেশি আছে তার সম্মানও বৃদ্ধি। যার অর্থের প্রাচুর্য রয়েছে তার স্বীকৃতিও বেশি। অনেক ধরণের পরিবর্তন ঘটে চলেছে সমাজ ব্যবস্থায়। সবটাই নির্ভরশীল আর্থিক বিষয়ের ওপর। সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও অর্থজনিত বিষয়টা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে অর্থের কারণে। এই সমাজ আপনাকে আপন ভাবতে শুরু করবে, যখন আপনার আর্থিক সক্ষমতা অনেকটাই বেড়ে যাবে।

