৬৫০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ‘এ’ পদে ৬৫০ জনকে নিচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক। নিয়োগ হবে ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সে ১ বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ট্রেনিং এর মাধ্যমে। ট্রেনিং দেবে এনআইটিটিই এডুকেশন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, গ্রেটার নয়ডা এবং মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (মণিপাল), বেঙ্গালোর। ১২ মাসের মধ্যে প্রথম ৯ মাস ক্যাম্পাসে ক্লাস রুম স্টাডি হবে এবং তারপর ৩ মাস ইন্টার্ণশিপ চলবে আইডিবিআই ব্যাঙ্কের বিভিন্ন শাখায়। সফল ট্রেনিং শেষে পিজিডিবিএফ সার্টিফিকেট পাবেন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ‘এ’ (পিজিডিবিএফ) পদে নেওয়া হবে আইডিবিআই ব্যাঙ্কে।
প্রার্থীদের ২টি জোনে ভাগ করা হবে – উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল (এরমধ্যে রয়েছে কলকাতা, ভূবনেশ্বর, পাটনা, লক্ষ্মৌ, দিল্লি, চণ্ডীগড় ও ভোপাল। অন্যদিকে, কলকাতা জোনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, অরুণাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিম রাজ্য। অন্য জোনটি হল দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চল।
অন্তত ৬০ (তপশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর নিয়ে পাস করা গ্রাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা ১-৭-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং অন্যান্যরা নিযম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে প্রথমে অনলাইন পরীক্ষা ও পরে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর মাসের ৯ তারিখে। ২০০ নম্বরের ২ ঘণ্টার অনলাইন পরীক্ষায় থাকবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। পরীক্ষার দিনক্ষণ এবং কেন্দ্রের ঠিকানা পাবেন অনলাইন কললেটারে। কললেটার ডাউনলোড করবেন www.idbibank.in ওয়েবসাইট থেকে।
দরখাস্তের ফি/ ইন্টিমেশন চার্জ বাবদ অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ দিতে হবে ১,০০০ (তফশিল বা প্রতিবন্ধী হলে ২০০) টাকা, ২২ অগস্টের মধ্যে। এছাড়া ব্যাঙ্ক চার্জ/ যাতায়াতের খরচ ইত্যাদি প্রার্থীকেই বহন করতে হবে।
দরখাস্ত করবেন অনলাইনে http://www.idbi.com ওয়েবসাইটের মাধ্যমে, ২২ অগস্টের মধ্যে। দরখাস্তের পদ্ধতি, ফি পেমেন্টের পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং 5/2021-22.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করুন: || নিউ রেজিস্ট্রেশন || লগইন ||

