রাত পোহালেই আইসিএসই ও আইএসসি-র ফল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দীর্ঘ প্রত্যাশার অবসান। আগামিকাল অর্থাৎ ১০ জুলাই শুক্রবার বেরোচ্ছে আইসিএসই ও আইএসসি-র ফল৷ দুপুর তিনটেয় ওয়েবসাইটে ফল প্রকাশ করবে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) ৷ কাউন্সিলের দুই সরকারি ওয়েবসাইট (www.cisce.org এবং www.results.cisce.org) থেকে দেখা যাবে রেজাল্ট৷ নেওয়া যাবে প্রিন্টআউটও৷ এসএমএসেও রেজাল্ট জানা যাবে বলেছে জানিয়েছে বোর্ড৷
করোনা আবহে এবার পড়ুয়াদের জন্য ডিজিটাল পদ্ধতিতে রেজাল্ট বার করার ব্যবস্থা করেছে বোর্ড৷ এসএমএসে রেজাল্ট পেতে হলে ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি ব্লক লেটারে আইসিএসই বা আইএসসি লিখে একটা স্পেস দিয়ে নিজের ৭ অঙ্কের আইডি নম্বর লিখে মেসেজটি পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে৷ উত্তরও আসবে মেসেজ ফরম্যাটে।

