কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাড়ল মুনাফা। আইসিআইসিআই ব্যাঙ্কের মুনাফার অঙ্ক দাঁড়াল ৪৮৮২ কোটি টাকা। দ্বিতীয় ত্রৈমাসিকে চারগুণ বেড়ে এই অঙ্ক দাঁড়িয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল ব্যবসায় আয় বৃদ্ধি এবং করোনা প্রভাব সংক্রান্ত খাতে সংস্থান কমানোর ফলেই এই মুনাফা বেড়েছে। উল্লেখ্য, গত বছর মুনাফা হয় ১১৩১ কোটি টাকা।
মুনাফা বাড়ল আইসিআইসিআই ব্যাঙ্কের

