কমন রেক্রুটমেন্ট প্রসেস -এর মাধ্যমে জাতীয় ব্যাঙ্কগুলিতে ৭৮৫৫ ক্লার্ক নিচ্ছে আইবিপিএস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কমন রেক্রুটমেন্ট প্রসেস -এর মাধ্যমে, ১১টি জাতীয় ব্যাংকে নিয়োগের জন্য ‘ক্লার্ক-একাদশ’ (ক্ল্যারিক্যাল ক্যাডার) পদে ৭৮৫৫ গ্র্যাজুয়েটকে নিচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)। নিয়োগ হবে ২০২২-২৩ সালের শূন্যপদে।
পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ৫১৬টি, ত্রিপুরায় ৮টি এবং অসমে ১৯১টি। বাকি ৭১৪০টি শূন্যপদ রয়েছে বিহার, ওড়িশা, উত্তরাখণ্ড, সিকিম-সহ দেশের অন্যান্য রাজ্যের অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলিতে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল প্রতিষ্ঠান থেকে পাশ করা যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী, প্রতিবন্ধী এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে ৭,২০০ – ১৯,৩০০ টাকা।
প্রার্থিবাছাই হবে অনলাইন ১০০ নম্বরের প্রিলিমিনারি এবং ২০০ নম্বরের মেইন পরীক্ষার মাধ্যমে। অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে ডিসেম্বরে। প্রিলিমিনারি পরীক্ষার কললেটার ডাউনলোড করা যাবে নভেম্বর/ ডিসেম্বরে। প্রিলি পরীক্ষার ফল প্রকাশিত হবে ডিসেম্বরৃ২০২১/ জানুয়ারি ২০২২ -তে। প্রভিশনাল অ্যালটমেন্ট হবে ২০২২-এর এপ্রিলে।
অনলাইনে মেইন পরীক্ষা হবে ২০২২-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। কললেটার ডাউনলোড করতে পারবেন ২০২১-এর ডিসেম্বর বা ২০২২-এর জানুয়ারি মাসে। ইংরিজি ছাড়া বাকি সব প্রশ্নপত্র হবে ইংরিজি ও হিন্দিতে। পরীক্ষার বিস্তারিত তথ্য www.ibps.in ওয়েবসাইটে।
প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এবং ত্রিপুরার আগরতলা সহ দেশের অন্যান্য রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে।
পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাঃসঃকঃ হলে ১৭৫) টাকা। ফি দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাই ওয়ালেটের মাধ্যমে, ২৭ অক্টোবরের মধ্যে।
অনলাইন দরখাস্ত করবেন www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৭ অক্টোবরের মধ্যে। দরখাস্তে কোনও সংশোধন বা পরিবর্তন করার থাকলে তা করতে পারবেন ২৭ অক্টোবর পর্যন্ত। দরখাস্তের পদ্ধতি, ফি পেমেন্টের পদ্ধতি, পরীক্ষার সংক্রান্ত আরও তথ্য সহ সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগ ইন ||

