english and studentExam Preparation Miscellaneous Teaching 

মাধ্যমিকে ইংরেজিতে প্রস্তুত হবেন কীভাবে?

মাধ্যমিক পরীক্ষায় সবাই ইংরেজিতে ভয় পায়। টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর হাতে যে সময় রয়েছে সেই সময়টায় ইংরেজির বিষয়টিতে বেশি করে নজর দিন। পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইংরেজির বিশেষজ্ঞ শিক্ষকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন সেগুলি উল্লেখ করছি। প্রথমে জেনে নিন ইংরেজির লিখিত পরীক্ষা হয় কতো নম্বরের। ইংরেজির লিখিত পরীক্ষা হয় ৯০ নম্বরের। আর ১০ নম্বরের পরীক্ষা নেওয়া হয় প্রোজেক্টে। ৯০ নম্বরের মধ্যে ২০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকে। এছাড়া এসএকিউ প্রশ্ন থাকে। ২০ নম্বরের অংশটির প্রস্তুতির জন্য পড়ুয়াদের ভালো করে খুঁটিয়ে পাঠ্যবইটি পড়তে হবে। গত ৩-৪ বছরের প্রশ্ন ভালো করে সলভ করতে হবে। এ বছর মাধ্যমিকের জন্য কী ধরণের প্রশ্ন আসতে চলেছে তার আন্দাজ পাবেন। Seen Comprehension-এর জন্য সিলেবাস দেখে পড়াশুনা করুন।

Unseen Comprehension-এর জন্য অবশ্যই ইংরেজি সংবাদ পত্র পড়তে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয়ের ওপর সংবাদপত্র পড়তে হবে। অবশ্যই তা খুঁটিয়ে। পাশাপাশি ইংরেজি গ্রামারের ওপর বিশেষ জোর দিতে হবে। Grammar and Vocabulary-র জন্য ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির গ্রামার আবারও নতুন করে পড়ে নিন। মাধ্যমিকের পাঠ্যসূচিতে এসবই রয়েছে। অন্যদিকে রাইটিং স্কিলের জন্য ৩০ নম্বর রয়েছে। যার জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রস্তুতির জন্য টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। ইংরেজির ক্ষেত্রে প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য টেস্ট পেপার সলভ করুন। খেয়াল রাখতে হবে,বানান যেন ভুল না হয়। দুর্বলতা কাটিয়ে ভালো নম্বর পাওয়ার জন্য এই পরামর্শগুলি মেনে চলুন। আর মাথা ঠান্ডা রেখে পরীক্ষায় বসুন।

Related posts

Leave a Comment