পাহাড়ে হোটেল-রেস্তোরাঁ চালুর সরকারি বিজ্ঞপ্তি জারি

Darjeeling Hotel

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার পাহাড় খুলছে পর্যটকদের জন্য। স্থানীয় সূত্রের খবর, মহালয়ার পর্বে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে হোটেল ও রেস্তোরাঁ চালু করার সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। জেলাশাসক সূত্রে জানানো হয়েছে, কন্টেনমেন্ট জোন না হলে বা কোনও এলাকা কোনও কারণে বন্ধ রাখার নির্দেশ জারি করা না হলে পাহাড়ের হোটেল ও রেস্তোরাঁ খোলা যাবে। এই নির্দেশিকার পর পাহাড়ের নামি রেস্তোরাঁ ও হোটেল খোলার তৎপরতা শুরু হয়ে যায়। অন্যদিকে বুকিং হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন হোটেল ও রেস্তোরাঁ মালিকেরা। তবে হোম-স্টেগুলি কীভাবে চালু হবে, তা নিয়ে আলাদা করে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *