কোভিড পরবর্তী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Health Check-up Camp

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে প্রথম কোভিড পরবর্তী পর্যায়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল দত্তাবাদে। স্পর্শ সংস্থার উদ্যোগে এই আয়োজন। এক্ষেত্রে মূল লক্ষ্য কোভিডের পর রোগীদের শারীরিক সমস্যা খতিয়ে দেখা ও তাঁদের সঠিক পরামর্শ দেওয়া। আজ এই ক্যাম্পে মোট ৬৪ জন রোগীকে পরীক্ষা করেন ১৮ জন চিকিৎসক।

ওয়ার্ড ভিত্তিক পর্যায়ে প্রতিদিন সপ্তাহে এই ক্যাম্প করা হবে। পুজোর আগেও এই ক্যাম্প হবে বলে জানা গিয়েছে। বড় পুজো কমিটির সঙ্গে দেখা করে প্যান্ডেলে কোভিড বিধি মানা হচ্ছে কিনা তাও দেখা হবে। আজ সুজিত বসুর উদ্যোগে এই ক্যাম্প হয় শুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *