উচ্চমাধ্যমিক নিয়ে সংসদের নির্দেশ ঘিরে জল্পনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : উচ্চমাধ্যমিক নিয়ে সংসদের নির্দেশ। সূত্রের খবর, আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে প্রোজেক্ট-খাতা সংগ্রহ করে, সেগুলি মূল্যায়নের পর আগামী বছরের ২২ জানুয়ারির মধ্যে আঞ্চলিক অফিসে জমা দেওয়ার জন্য জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, প্রোজেক্টগুলি পরীক্ষাগার-নির্ভর নয়, সেই সব খাতার মূল্যায়ন করার কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন, যেখানে বিদ্যালয়ে ক্লাসই হল না, সেখানে পড়ুয়ারা কীভাবে প্রোজেক্ট-খাতা তৈরি করবে। এক্ষেত্রে শিক্ষক সংগঠন ‘কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল খোলার পর কিছুদিন ক্লাস করে প্রোজেক্ট রিপোর্ট জমা দিতে বলা হলে বিষয়টা আরও বাস্তবসম্মত হত।

