Govt. Office-1Miscellaneous 

পুজোয় রাজ্যে ছুটি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আগামী বছর পুজোয় রাজ্যে সরকারিভাবে ছুটির তালিকা স্পষ্ট হয়েছে। জানা যায়, আগামী বছর দুর্গাপুজোয় ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ১১ দিন ছুটি থাকবে সরকারি অফিসগুলিতে। উল্লেখ করা যায়, এ বছর শনি ও রবিবার মিলিয়ে ছুটি ছিল ১৬ দিন। এ বিষয়ে আরও জানা যায়, কালীপুজো ও ভাইফোঁটা মিলিয়ে আরও ৪ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। পঞ্চমী ও ষষ্ঠীর অতিরিক্ত দিন হিসেবে ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ছুটি মঞ্জুর করেছে সরকার। আগামী ৬ ও ৭ অক্টোবর দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুজো ৯ অক্টোবর। এক্ষেত্রে ১০ অক্টোবর লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটি। কালীপুজো রয়েছে ২৪ অক্টোবর। আগামী ২৫ থেকে ২৬ অক্টোবর কালীপুজোর অতিরিক্ত ছুটি। এছাড়া ২৭ অক্টোবর ভাইফোঁটা পড়ছে।

Related posts

Leave a Comment