Sunrise-0Miscellaneous 

সুপ্রভাত

বিজয়া মহা দ্বাদশী ব্রত
শ্রবণা দ্বাদশী ব্রত
শ্রী শ্রী বামন দেবার্বিভাব

কল্কি দ্বাদশী

জন্মদিনঃ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

তিথিঃ শুক্ল দ্বাদশী, দুপুর ০৩:০২ পর্যন্ত, পরে শুক্ল ত্রয়োদশী;
শ্রবণা নক্ষত্র, বিকাল ০৪:৫৮ পর্যন্ত, পরে ধনিষ্ঠা নক্ষত্র;
জন্মরাশি: মকর, রাত্রি ০৪:২৪ পর্যন্ত, পরে কুম্ভরাশি।

সূর্যোদয়: সকাল ০৫:২৬/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৩৫
(সূর্য্যসিদ্ধান্ত)

জোয়ার আরম্ভ:- দিন-০৭:২০; রাত-০৭:২৫
ভাটা আরম্ভ:- দিন-১২:১০; রাত-১২:১৫

সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডি. সে.।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ:৯০%
বায়ু প্রবাহের গতি: ২১ কিমি/ঘন্টা
বৃষ্টিপাতের সম্ভাবনা।

দেবীর দোলায় আগমন, ফল – মড়ক
দেবীর ঘোটকে গমন, ফল- ছত্রভঙ্গ

মহাপঞ্চমী: ২১ আশ্বিন (৮ অক্টোবর) মঙ্গলবার,
সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার বোধন।

মহাষষ্ঠী: ২২ আশ্বিন (৯ অক্টোবর) বুধবার দিন ০৭:০৮ পর্যন্ত,
শ্রী শ্রী দূর্গা মহা ষষ্ঠী;
সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।

মহাসপ্তমী: ২৩ আশ্বিন (১০অক্টোবর) বৃহস্পতিবার দিন ০৭:২৫ পর্যন্ত,
শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।

মহাষ্টমী: ২৪ আশ্বিন (১১অক্টোবর) শুক্রবার দিন ০৬:২৪ পর্যন্ত,
শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্ত।

সন্ধিপূজা: দিন ০৬:২৪ থেকে ০৭:১২-র মধ্যে সন্ধিপূজা।
দিন ০৬:৪৮-র মধ্যে বীরাষ্ঠমী ও মহাষ্টমী ব্রতোপবাস।

দিন ০৭:১২ ও ০৮:৩০-র মধ্যে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার মহানবমীর কল্পারম্ভ ও মহানবমী পূজা প্রশস্তা: দেবীর নবরাত্রিক ব্রত সমাপন।

মহানবমী ও দশমী: ২৫ আশ্বিন (১২ অক্টোবর) নবমী শনিবার সকাল ০৫:৪৩ পর্যন্ত, পরে দশমী,
শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার মহানবমীর পূজা ও সকাল ০৫:৪৩-র মধ্যে বীরাষ্ঠমী ও মহাষ্টমী ব্রতের পরাণ।
সকাল ০৫:৪৩ ও ০৯:২৮-র মধ্যে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার দশমীবিহিত পূজা শেষে বিসর্জ্জন প্রশস্তা। বিসর্জ্জন শেষে অপরাজিতা পূজা।

(সংগৃহীত)

Related posts

Leave a Comment