ফরাসি ওপেনে ওয়ারিঙ্কার কাছে পরাজিত অ্যান্ডি মারে

Stan Wawrinka

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ফরাসি ওপেন থেকে বিদায় অ্যান্ডি মারের। স্ট্যান ওয়ারিঙ্কা ফরাসি ওপেনে অঘটন ঘটালেন। সূত্রের খবর, ষোড়শ বাছাই সুইজারল্যান্ডের এই তারকা ওয়ারিঙ্কা ৬-১, ৬-৩, ৬-২ ফলাফলে হারালেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে। ৯৭ মিনিটে এই ম্যাচ জয়ী হন ওয়ারিঙ্কা। উল্লেখ্য, ৩টি গ্র্যান্ডস্লাম জয়ী অ্যান্ডি মারে ২০১৬ সালে প্যারিসে ফাইনাল খেলেছিলেন। এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে ফরাসি ওপেনে খেলতে নামেন। অ্যান্ডি মারে বিদায় নেওয়ায় ফরাসি ওপেনের লড়াই এখন ৩ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। প্রতিযোগীরা হলেন রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে ও ডমিনিক থিয়েম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *