Fake doctorMiscellaneous 

ইকোপার্ক থানার হাতে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ সূত্রের খবর, চিকিৎসকের নাম বজরুল রহমান মোল্লা। ইকোপার্ক থানার নোয়া পাড়া এলাকায় আরিয়ান নার্সিংহোমের চিকিৎসক ছিলেন তিনি । ভুল চিকিৎসার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। হাসপাতালে ভাঙচুর ও পরিবারের লোকদের মারধর করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে চিকিৎসক বজরুল রহমান মোল্লাকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে খবর, নিখিল চন্দ্র রায় নোয়া পাড়ার দেশবন্ধু রোড বারাসতের বাসিন্দা যিনি ব্রেন টিউমার নিয়ে গত ৩০জুন ইকোপার্ক থানা এলাকার নোয়া পাড়ার আরিয়ান নার্সিং হোমে ভর্তি হন। এর পর ১২ জুলাই তিনি মারা যান। সেই খবর পেয়ে পরিবারের লোক ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে বিক্ষোভ দেখায়। অভিযোগ ওঠে, ডাক্তার পরিবারের লোকদের মারধর করে। মৃত ব্যক্তির ছেলের মাথা ফাটিয়ে দেয়। ওই ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।

পুলিশ সূত্রে খবর, কোর্ট থেকে তাঁর করোনা হয়েছে বলে আগাম জামিন নিয়ে নেয়। পুলিশ পরে জানতে পারে করোনা রিপোর্ট ভুয়ো। এর পর গতকাল মৃত নিখিল চন্দ্র রায়ের ছেলে দীপঙ্কর রায় ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করে যে এই ডাক্তার ভুয়ো। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে কল্যাণী থেকে এই ডাক্তারকে গ্রেফতার করে। এর কাছ থেকে ও হাসপাতাল থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়। সেই নথি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর দিতে পারে নি। তাঁর থেকে পুলিশের অনুমান এই নথি ভুয়ো। এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং মনে করা হচ্ছে এই ডাক্তার ভুয়ো। আজ ধৃত ডাক্তারকে বারাসাত কোর্টে তোলা হবে এবং ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে অনুমান। তাঁর থেকে উদ্ধার হওয়া নথি ও ডাক্তারি সব তথ্য খতিয়ে দেখা হবে।

Related posts

Leave a Comment