প্রাক্তন নাইজেরিয়ান ডিফেন্ডার বাবালাডে প্রয়াত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রাক্তন নাইজেরিয়ান ডিফেন্ডার আজিবাডে বাবালাডে (৪৮) প্রয়াত। তিনি একসময় কলকাতায় মোহনবাগানে খেলে গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, নাইজেরিয়ার হয়ে ১৯৯০-৯৮ সাল পর্যন্ত খেলেছিলেন বাবালাডে। এরপর ২০০৪-০৫ সালের মরশুমে তিনি মোহনবাগানে যোগ দিয়েছিলেন। নাইজেরিয়া ফুটবল সংস্থা তাঁর মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছে।

