আইপিএলে দ্রুততম বলের রেকর্ড গড়লেন অ্যানরিখ নর্টজে

Enrique Nortje

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আইপিএলের ইতিহাসে দ্রুততম বলের নতুন রেকর্ড গড়ে তুললেন দিল্লি ক্যাপিট্যালসের অ্যানরিখ নর্টজে। রাজস্থানের বিরুদ্ধে জেল স্টেইনের রেকর্ড ভেঙে দিলেন সবচেয়ে দ্রুতগতিতে বল করে। অ্যানরিখের বলের গতিবেগ ছিল ঘন্টায় ১৫৬.২২ কিলোমিটার। যা অবাক করেছে গোটা ক্রিকেট জগৎকে। স্টেইনের বলের গতিবেগ ছিল ঘন্টায় ১৫৪.৪০ কিলোমিটার। এটাই আইপিএলের দ্রুততম বলের রেকর্ড ছিল। সেই রেকর্ড পিছনে ফেলে উপরে উঠলেন নর্টজে।
অ্যানরিখ এ বিষয়ে জানিয়েছেন, ‘পেস বাড়ানোর জন্য আমি রীতিমত পরিশ্রম করেছি। পা ও হাতের শক্তি বাড়ানোর জন্য বিশেষ ট্রেনিং করেছি। এখন যে পেস বাড়ছে, তাতে আমি খুশি। তবে এটাও ঠিক, শুধু বলের গতি বাড়ালেই হয় না। বলটা সঠিক এরিয়াতে করা সবচেয়ে জরুরি বিষয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *