পুষ্টির জন্য উদ্যোগী হয়ে সবজি চাষ করতে পারেন অনায়াসে

Growing vegetables

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসকে পরিচিতি দেওয়া হয়েছে ‘জাতীয় পুষ্টি মাস’ হিসেবে। সূত্রের খবর, এই প্রচেষ্টার প্রধান উদ্দেশ্যই হল মানুষের প্রাত্যহিক জীবনে পুষ্টিবিজ্ঞানের গুরুত্ব বোঝানো। এক্ষেত্রে তার প্রয়োজনীয়তাও তুলে ধরার চেষ্টা। গোটা বিশ্বে ভয়াবহ করোনা পরিস্থিতির সৃষ্টি হয়। তার প্রভাব এখনও অটুট। ভারত সহ রাজ্য গুলিতে এর প্রভাব কম বেশি রয়েছে। এই অবস্থায় শরীর সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজন রয়েছে।

করোনা মহামারীর সময়ে শরীরকে সুস্থ ও সবল করে তুলতে সঠিক পুষ্টির গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, এ বছর জাতীয় পুষ্টি মাসে দু’টি প্রধান বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। যেমন- অপুষ্ট শিশুকে চিহ্নিত করা এবং বাড়িতে সব্জি চাষ করা। বর্তমান আবহে বৃক্ষরোপণ বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বৃক্ষরোপণের মাধ্যমে পুষ্টির দিকটিও সুরক্ষিত করার প্রয়োজন রয়েছে।

এক্ষেত্রে জনস্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারীও হতে পারে। আপনিও উদ্যোগী হয়ে সবজি চাষ করতে পারেন। কৃষি বিশেষজ্ঞ বা স্থানীয় চাষ-বাসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিয়ে অনায়াসে সবজি উৎপাদন করতে পারেন। বাড়ির জমিতে এবং বাড়ির ছাদে বা বারান্দায় সবজি ফলানো যেতে পারে। এক্ষেত্রে পুষ্টির দিকটাও দেখা যাবে বাড়ির তৈরী সবজিতে। আবার সবজি চাষ করলে আর্থিক সহায়তাও পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *