উপার্জন আত্মবিশ্বাসী করে তোলে

Earning makes you confident

জীবনে আত্মসম্মান রক্ষা করাটা জরুরী। পাশাপাশি নিজের উপার্জন ক্ষমতা তৈরি করাও দরকার। মনে রাখতে হবে- উপার্জন শুধু অর্থ উপার্জনের বিষয় হবে এমনটা নাও হতে পারে। যেখানে কোনও মানুষকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, সম্মান ও স্বাধীনতার বিষয়টি এসে পড়ে। কেন উপার্জন গুরুত্বপূর্ণ,এটা পরিষ্কার করা দরকার। মনে রাখতে হবে-উপার্জন শুধু টাকার সংস্থান করা নয়। আত্মবিশ্বাসের ভিত্তিও গড়ে তোলে। নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তৈরি হয়। আবার সমাজে মর্যাদা অর্জনের পথ প্রশস্ত হয়।

অর্থনৈতিক স্বাধীনতা থাকলে স্বাধীনভাবে বেঁচে থাকা যায়। চলার পথে খেয়াল করে দেখবেন, নিজের আয়ে চলতে না পারলে সেই ব্যক্তিকে প্রতিটি মুহূর্তে অন্যের সহায়তা নিয়ে চলতে হয়। পরের ওপর নির্ভরশীল ব্যক্তিরা প্রতিভাবান বা শিক্ষিত হলেও অন্যের অনুমতির ওপর নির্ভর করতে হয়। নির্ভরশীল ব্যক্তিদের অযোগ্য, অশিক্ষিত মানুষের কথাও শুনতে হয়। শিক্ষিত ও সচেতন মানুষের কাছে এটা অপমানসূচক। উপার্জন বদলে দিতে পারে জীবনের দৃষ্টিভঙ্গি। নিজের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে উপার্জন করতে সক্ষম ব্যক্তিদের সমাজে গুরুত্ব দেওয়া হয়। নিজেই নিজের দায়িত্ব নিতে সক্ষম বলে সে প্রমাণ করে। বিপরীত চিত্রটা অন্য রকম। যে ব্যক্তি উপার্জনের চেষ্টা করে না, তাদের অপমানিত হতে হয়। যোগ্যতাহীন ব্যক্তিরাও উপদেশ দিয়ে চলে যায়। সব শেষে একটি কথাই বলা যেতে পারে, আত্মসম্মান বজায় রাখার জন্য অবশ্যই আয়ক্ষম হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *