KumartuliMiscellaneous 

আসছে দুর্গা প্রতিমার বায়না, হাসি ফুটছে কুমোরটুলির পটুয়াপাড়ায়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভ্যাকসিনের খবর মিলতেই বড় প্রতিমার বরাত। করোনার আবহে প্রতিষেধক আসতে চলেছে নাগালে। কিছুদিনের মধ্যে বাজারে চলে আসার সম্ভাবনা ভ্যাকসিনের। এই খবরে করোনা-ত্রাস ভুলতে শুরু করেছে কলকাতা। এরপরই চলছে পুরোদমে পুজো প্রস্তুতি। সূত্রের খবর, খুব আড়ম্বরে না হলেও দেবী দুর্গার আরাধনায় মেতে উঠবে শহর। এবার ভিড়ে নিয়ন্ত্রণ, কঠোর স্বাস্থ্যবিধি ও প্রতিমা দর্শনে ভার্চুয়াল মাধ্যম করোনা আবহে সবই থাকছে পুজো প্রস্তুতিতে। সেই মতো আসরে নামছেন উদ্যোক্তারাও।

সূত্রের আরও খবর, অনেকটাই হাসি ফুটছে কুমোরটুলির পটুয়াপাড়ার। বরাত আসছে দুর্গা প্রতিমার। এছাড়া বিদেশেও পাড়ি দিচ্ছে দেবী দুর্গা। কিছুদিন পূর্বেও এই ছবি দেখা যায়নি। মৃৎশিল্পীরা ডুবেছিলেন হতাশার মধ্যে। কোনও বায়না আসছিল না প্রতিমার। কুমোরটুলি সূত্রের খবর, রথযাত্রার পর দু-একটির বরাত পাওয়া গিয়েছে। যার বেশিরভাগই একচালার এবং বনেদি বাড়ির। রীতিমতো অবসরে দিন কাটছিল মৃৎশিল্পীদের। স্বল্প সংখ্যক হলেও এই সময়ে কুমোরটুলিতে ভিড় করছেন বড় বাজেটের পুজোর আয়োজকরা।

কিছুটা ধীরগতিতে হলেও প্রাণ ফিরে আসছে পটুয়াপাড়ায়। জানা গিয়েছে, ভ্যাকসিন আসার খবরে এই প্রাণ ফিরে পাওয়া। এ বিষয়ে মৃৎশিল্পীদের পক্ষ থেকে জানা গিয়েছে, ভাবতেই পরিনি এবার শহরে পুজো হবে। বায়না আটকে ছিল একচালার প্রতিমাতেই। এখন পরিস্থিতির অনেকটাই বদল এসেছে। ৮-১০টি বড় প্রতিমার বায়না পাওয়া গিয়েছে। এ বিষয়ে তাঁদের আরও বক্তব্য, একচালা প্রতিমার পাশাপাশি অল্প কিছু বড় প্রতিমার বায়না পাওয়া গিয়েছে। সব মিলিয়ে করোনা আবহে খানিকটা হলেও স্বস্তি।

Related posts

Leave a Comment