ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি সুশান্তের শেষ ছবি- “দিল বেচারা”

Dil Bechara

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সদ্য প্রয়াত সুশান্তের শেষ ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। সূত্রের খবর, সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি “দিল বেচারা” আগামী ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তি পেতে চলেছে। জানা গিয়েছে, ছবিটি দেখার জন্য উক্ত ওটিটি প্ল্যাটফর্মে কোনও সাব-স্ক্রাইব করতে হবে না। অ্যাপ ডাউনলোড করে সবাই এই ছবি দেখতে পারবেন বলে জানা যায়। সূত্রের আরও খবর, ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। এটিই মুকেশ পরিচালিত প্রথম ছবি। সুশান্তের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও নবাগতা সঞ্জনা সঙ্ঘি। উল্লেখ করা যায়, ২০১৪ সালে হলিউড ছবি “দ্য ফল্ট ইন আওয়ার স্টার”-এর অফিশিয়াল রিমেক হল “দিল বেচারা” ছবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *