বারাসত জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন

Upper Primary Anti-Corruption Unity Forum

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আপার প্রাইমারি দুর্নীতি বিরোধী ঐক্য মঞ্চ এবং এসএসসি আপার প্রাইমারি মেরিট লিস্টেড চাকরি পদপ্রার্থী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বারাসত জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিগত সাত বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে, যা হাইকোর্টের বিচারাধীন। সেই মামলা দ্রুত নিষ্পত্তি করে চাকরিপদ প্রার্থীরা যেন চাকরি পায় এমনটাই দাবি তাঁদের।

প্রশাসনের অনুমতি নিয়েই তাঁরা এই ডেপুটেশন কর্মসূচি পালন করে আজ।তবে তাঁদের ডেপুটেশন জেলাশাসকের কাছে জমা দিতে পারেনি। জেলাশাসকের নির্দেশে অন্য এক আধিকারিকের কাছে জমা দেওয়া হয়। জেলাশাসক দপ্তর থেকে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, এই আবেদন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তথা শিক্ষক নিয়োগ দপ্তরে পৌছে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *