Virat-kohliMiscellaneous Trending News 

পরাজিত বিরাটরা, দিল্লি লিগ শীর্ষে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫৯ রানে হারিয়ে দিল দিল্লি। ত্রয়োদশ আইপিএলে দিল্লি ভালো জায়গায় রয়েছে। পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জিতে দিল্লি আট পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছালো।
অন্যদিকে পৃথ্বী সাউয়ের ৪২ এবং মার্কস স্টোইনিসের অপরাজিত ৫৩ রানের সুবাদে ৪ উইকেটে দিল্লি ১৯৬ রান করে। দেখা গিয়েছে, প্রথম ওভারেই রাবাডার দ্বিতীয় ডেলিভারিতে ফিরতি ক্যাচ দিয়ে বেঁচে যান অ্যারন ফিনচ। আবার পরের ওভারে ফের ফিনচ ধাওয়ানের হাত থেকে বাঁচলেও তা কোনও কাজে আসেনি। দেবদূত পাদিক্কাল মাত্র ৪ রানেই আউট হয়ে যান। তারপর মাত্র ১১ রান করেই মঈন আলি মাঠ ছাড়েন। ক্রমাগত উইকেট পড়ার ফলে কোহলি বুঝেই গিয়েছিলেন একা তাঁর পক্ষে ম্যাচ জেতানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। সেইসঙ্গে রাবাডার দুরন্ত বোলিংয়ে ৪৩ রানে আউট হয়ে যান বিরাট। এর ফলে দিল্লির জয়ের পথ পরিস্কার হয়ে যায়। বেঙ্গালুরুর যুদ্ধ থামে ১৩৭/৯ ফলাফলে।

Related posts

Leave a Comment