কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিধাননগরের বড় বড় দুর্গা পুজো মন্ডপগুলি পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মুকেশ কুমার। সূত্রের খবর, তিনি বিধাননগরের বিভিন্ন দুর্গা পুজো মন্ডপগুলি ঘুরে দেখলেন। আজ সল্টলেকের অন্যতম বড় পুজো এফ ডি ব্লকের দুর্গা পুজো মন্ডপ ঘুরে দেখলেন বিধাননগর পুলিশ কমিশনার।
প্রতিবারেই উপচে পড়া ভিড় দেখা যায় সল্টলেকের এফডি ব্লকের পুজোতে। করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুজো কমিটির পক্ষ থেকে পুজো মণ্ডপে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা, তাও খোঁজ নেন বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার।

