পাম্পিং স্টেশনে নিরাপত্তারক্ষী নিয়োগ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রক্ষী নিয়োগ। সূত্রের খবর, চৌবাগা পাম্পিং স্টেশন-সহ রাজ্য সেচ দফতরের অধীনস্থ একাধিক পাম্পিং স্টেশনে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই ব্যাপারে প্রশাসনিক অনুমতি পাওয়া গিয়েছে বলেও জানা যায়। সূত্রের আরও খবর, ১ ডিসেম্বর থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হবে বলেও খবর। এরপর তাঁদের কাজের মেয়াদ বাড়ানো হবে কি না, তা পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে।

