কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজকোষ ঘাটতি পূরণের লক্ষ্যে বরাদ্দ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্যের রাজকোষ ঘাটতি পূরণের খাতে চলতি মাসে ৯৮৭১ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। সরকারিভাবে জানা গিয়েছে, এই নিয়ে চলতি অর্থবর্ষের প্রথম দু-মাসে মোট ১৯,৭৪২ কোটি টাকা মঞ্জুর করা হল রাজ্যগুলির জন্য। উল্লেখ করা যায়, চলতি অর্থবর্ষে এই খাতে মোট ১,১৮,৪৫২ কোটি টাকা মঞ্জুর হওয়ার কথা কেন্দ্রের পক্ষ থেকে।
রাজকোষ ঘাটতি পূরণে অর্থ মঞ্জুর

