উত্তর কলকাতায় শিকাগো দিবস পালন

vivekananda

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: লকডাউনে স্বামী বিবেকানন্দের শিকাগো দিবস পালন করল বিজেপি যুব মোর্চা। সূত্রের খবর, স্বামী বিবেকানন্দ ১২৭তম শিকাগো বক্তৃতা উপলক্ষ্যে স্বামীজীকে শ্রদ্ধা জানালেন উত্তর কলকাতার যুব মোর্চার কর্মীরা। যুব মোর্চার এক কর্মী জানিয়েছেন, বিধান সরণিতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়েছে। রাজ‍্য জুড়ে বিজেপি কর্মীরা তাঁদের নিজেদের এলাকায় পালন করছেন এই দিবস। পাশাপাশি লকডাউনে সামাজিক দুরত্ব মেনেই স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *