ব্যবসার আইডিয়া

Idea and business

সমাজে ধনী ও গরিবের ব্যবধান চিরকালই ছিল। সেকালেও ছিল আজও রয়েছে। অনেকে বলে থাকেন,ধনীরা অহঙ্কার করে থাকেন। সমাজে অর্থনীতির দিক দিয়ে দেখলে ধনীরা বিত্তশালী আর গরিবরা অভাবী। একাংশের মানুষ বলে থাকেন,ধনীরা ধনী হয় আর গরিবরা গরিবই থাকে। গরিবের বেতন বা আয় কম এমনভাবে দেখা হয়। অর্থনীতির বিশেষজ্ঞরা বলেন, সঞ্চয় -বিনিয়োগ, আত্মবিশ্বাস,নিজের উপর নিয়ন্ত্রন ও কর্মপদ্ধতির কারণে ধনীরা সামনের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে টাকা নাই, তাই ব্যবসা করতে পারছি না,এমন ভাবনার মানুষগুলো ক্রমশ পিছিয়ে পড়ে গরিব হয়ে যান। আবার একজন সফল ব্যবসায়ী বলে থাকেন,ব্যবসা করার জন্য শুধু টাকা লাগে না,একটা আইডিয়াও প্রয়োজন হয়। সেই ব্যবসার আইডিয়া থাকলেই সফল হতে পারবেন।
আপনার হাতে যদি হঠাৎ টাকা চলে আসে তাহলে আপনি ব্যবসায় সফল হতে পারবেন এমন গ্যারান্টি নেই। অর্থ প্রাপ্তির পর আপনি অলস হয়ে উঠতেও পারেন। অভিজ্ঞতা থেকে এমন দৃষ্টান্তও দেখতে পাওয়া যায়। ধনী ও সম্পদশালী হওয়ার জন্য চাই পরিশ্রম,পরামর্শ, বুদ্ধি-বিবেচনা ও অর্থ। আর ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। শিক্ষাটা সঙ্গ করেই সামনের দিকে চলতে হবে। সবার জন্য জানাই শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *