Baris Johnson-2Miscellaneous 

রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারতের প্রশংসা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় তাঁর মুখে এই প্রশংসা শোনা গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করার সময় করোনাজনিত পরিস্থিতিতে ভ্যাকসিন তৈরিতে ভারতের উদ্যোগের প্রশংসা করলেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, বিপর্যয় কাটানোর চেষ্টায় ভ্যাকসিন তৈরির প্রায় ১০০টি প্রয়াস চলছে। তবে অক্সফোর্ড ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। সফল হলে অ্যাস্ট্রাজেনেকা ও ভারতের সিরাম ইনস্টিটিউট গরিব ও উন্নয়নশীল দেশগুলিতে ১ কোটি ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।

Related posts

Leave a Comment