হুগলির পান্ডুয়ায় রক্তদান শিবির
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ লকডাউনের ফলে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে তীব্র রক্ত সংকট চলছে। এই পরিস্থিতিতে হুগলি জেলার, পান্ডুয়া ব্লকের বৈঁচি অঞ্চলের সবুজ ঘেরা ছোট্ট একটি গ্রাম বেরেলাতে আজ এক রক্তদান শিবিরের আয়োজন হয়। চুঁচুড়া ব্লাড ব্যাংকের সহায়তায় ও বেরেলা নবাঙ্কুর সংঘের উদ্যোগে রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ ও গৃহবধূদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের উৎসাহ দিতে ও রক্তদানের প্রয়োজনীয়তা বোঝাতে এই শিবিরে উপস্থিত হয়েছিলেন লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সভাপতি লায়ন মুন্সী হাসান ও লায়ন মানিক চন্দ্র দাস। নবাঙ্কুর সংঘের সদস্য ভবানী ঘোষ জানান, এই নিয়ে পরপর ১২বছর তাঁরা একটানা রক্তদান শিবিরের আয়োজন করছেন। আগামী দিনেও তাঁরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেদের যুক্ত রাখতে চান।

