নিউ ব্যারাকপুরে রক্তদান শিবিরে তথ্যশালা তৈরির কর্মসূচি

new barakpur and camp

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নিউ ব্যারাকপুরে অভিনব ভাবনা। সূত্রের খবর, সরকারি বা বেসরকারি ব্লাডব্যাঙ্কে রক্তের জোগান সব সময় থাকে না। অনেক সময় নির্দিষ্ট একটি গ্রূপের রক্ত পাওয়া নিয়েও সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে হয়রানি হতে হয় রোগীর পরিজনকে। এবার বিকল্প ব্যবস্থা হিসাবে রক্তদান শিবির করে এলাকাবাসীর রক্তের গ্রূপ জেনে তথ্যশালা তৈরির কর্মসূচি নেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, নিউ ব্যারাকপুরের ২৭টি ক্লাবকে নিয়ে তৈরি হয় সমন্বয় কমিটি । একটি সংস্থার উদ্যোগে রক্তদান শিবির আয়োজন হয়। এক্ষেত্রে আরও জানা যায়, প্রয়াত প্রাক্তন ফুটবলার মারাদোনা,পিকে ও চুনী গোস্বামী স্মরণে আয়োজিত শিবিরে ২৫০জনের মতো রক্তদাতা রক্ত দিয়েছেন। পাশাপাশি সংগ্রহ করা হয়েছে রক্তের গ্রূপের তথ্যও। উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর ক্লাব সমন্বয় কমিটির চেয়ারপার্সন ও রাজ্যের
স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *