কন্টেনমেন্ট জোন পরিদর্শনে বিধাননগর পুলিশ কমিশনার

Snapshot_0

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিধাননগর কমিশনারেট অধীনস্থ বেশ কয়েকটি থানা এলাকায় কন্টেনমেন্ট জোন বাড়ানো হল। সেখানে পরিদর্শন করলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার। তিনি জানিয়েছেন, লেকটাউন, দক্ষিণদাড়ি সহ বেশ কয়েকটি এলাকায় কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া নতুন করে যেখানে করোনা আক্রান্ত ব্যক্তি ধরা পড়বে পরবর্তীকালে সেইসব জায়গাগুলোতেও কন্টেনমেন্ট জোন করা হবে। পাশাপাশি তিনি আরও জানান, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সপ্তাহে ২দিন লকডাউন থাকবে এই সমস্ত এলাকায়। যারা লকডাউনকে অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *