Bharat Electronics LimitedCentral Government Miscellaneous Trending News 

৫০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে/ ট্রেডে ৫০ আসনে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ১ বছরের ট্রেনিং হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের গাজিয়াবাদ ইউনিটে, অ্যাপ্রেন্টিশশিপ অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ১১,১১০ টাকা। ট্রেনিং শেষে নিয়োগ করতে কোম্পানি বাধ্য নয়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ২০টি। কম্পিউটার সায়েন্স: শূন্যপদ ১০টি। ইলেকট্রনিক্স: শূন্যপদ ১০টি। সিভিল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১০টি। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ আছে।

৩০-১১-২০১৮ তারিখ বা তার পরে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় এআইসিটিই বা ভারত সরকার স্বীকৃত বি ই/ বি টেক কোর্স পাশ করে থাকতে হবে। ওই তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। বয়সের ছাড় আছে।

প্রার্থিবাছাই হবে বি ই/ বি টেক ফাইনালের নম্বরের ভিত্তিতে। সংস্থার কর্মচারীর সন্তানদের পাশ মার্ক থাকলেই চলবে। যাবতীয় প্রমাণপত্র যাচাই এবং ট্রেনিংয়ে যোগদানের জন্য বাছাই প্রার্থীদের জানানো হবে ই-মেলের মাধ্যমে এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের www.bel-india.in ওয়েবসাইটে।

কোনও প্রার্থীকেই দরখাস্তের ফি দিতে হবে না।

অনলাইন দরখাস্ত করবেন সরকারি পোর্টাল www.mhrdnats.gov.in -এর মাধ্যমে ২৯ আগস্টের মধ্যে। এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। অফিসিয়াল ওয়েবসাইট bel-india.in বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং 12930/64/HRD/GAD/02.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment