Bharat Electronics LimitedCentral Government Trending News 

৮৪ ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনি এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৮৪ জনকে নিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে। হায়দরাবাদ ইউনিটে নিয়োগ হবে, চুক্তিতে।

ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান -এর মোট শূন্যপদ ৩৩টি। প্রার্থীদের সংশ্লিষ্ট শাখার বি.ই./ বি.টেক./ বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। প্রথমে ১ বছরের জন্য নিয়োগ হবে। পরে মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে (অর্থাৎ মোট ৩ বছর)।

৩১-১২-২০২১ তারিখের হিসেবে অন্তত ১ বছরের সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকা চাই এবং বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। কি কি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তার বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। পারিশ্রমিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছর মাসে যথাক্রমে ২৫,০০০ ও ২৮,০০০ এবং ৩১,০০০ টাকা।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান -এর মোট শূন্যপদ ৫১টি। প্রার্থীদের সংশ্লিষ্ট শাখার বি.ই./ বি.টেক./ বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। প্রথমে ২ বছরের জন্য নিয়োগ হবে। পরে মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে (অর্থাৎ মোট ৪ বছর)।

৩১-১২-২০২১ তারিখের হিসেবে অন্তত ২ বছরের সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকা চাই এবং বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। কি কি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তার বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। পারিশ্রমিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর মাসে যথাক্রমে ৩৫,০০০ ও ৪০,০০০ ও ৪৫,০০০ এবং ৫০,০০০ টাকা। পারিশ্রমিক ছাডা়ও ওপরে বলা সব পদের ক্ষেত্রেই মেডিক্যাল বীমা প্রিমিয়াম এবং অন্যান্য ভাতা বাবদ বছরে ১০,০০০ টাকা পাবেন।

ওপরে বলা প্রার্থীদের প্রথম শ্রেণির ডিগ্রিধারী হতে হবে। তফশিলি বা প্রতিবন্ধী হলে পাস ক্লাস হলেই আবেদন করতে পারবেন। পার্ট-টাইম বা করিস্পন্ডেন্স কোর্স করে থাকলে আবেদন করা যাবে না।

প্রার্থিবাছাই হবে এসেনসিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনে পাওয়া নম্বর, অভিজ্ঞতা এবং (ভিডিও বেসড) ইন্টারভিউয়ের মাধ্যমে। এরজন্য বরাদ্দ (যথাক্রমে ৭৫+১০+১৫) অর্থাৎ মোট ১০০ নম্বর।

দরখাস্তের ফি বাবদ প্রোজেক্ট ইঞ্জিনিযারদের ৫০০ টাকা এবং ট্রেনি ইঞ্জিনিয়ারদের ২০০ টাকা দিতে হবে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন www.bel-india.in ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন বয়স শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় প্রমানপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স। পাঠাবেন স্পিড পোস্টে। যে পদের জন্য আবেদন করেছেন সেই পদের নাম এবং পোস্ট কোড খামের ওপর অবশ্যই লিখবেন। দরখাস্ত পৌঁছনো চাই ৩১ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায়: Dy. General Manager (HR), Bharat Electronics Limited, I.E.Nacharam, Hyderabad- 500076, Telangana State. আরও বিস্তারিত ও নতুন তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment