২৬৮ প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রজেক্ট ইঞ্জিনিয়ার এর পদে ২৬৮ জনকে নিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। অসম-সহ মোট ৮টি রাজ্যে প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের পদে নিয়োগ হবে।
শূন্যপদ:- অসমে ২৪, উত্তরপ্রদেশে ৪৮, মধ্যপ্রদেশে ১২, গুজরাটে ৩৬, রাজস্থানে ২৪, জম্মু-কাশ্মীরে ৪৮, দিল্লিতে ১২, পাঞ্জাবে ৬৪।
প্রার্থীদের (ইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে) – ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স -এর যে কোনও একটি ডিসিপ্লিনের এবং (কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে) কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইনফর্মেশন সায়েন্স -এর যে কোনও একটি ডিসিপ্লিনের পুরো সময়ের বি ই/ বিটেক কোর্স পাশ হতে হবে। ১-৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
প্রার্থিবাছাই হবে বি ই/ বি টেকে পাওয়া নম্বর (ওয়েটেজ ৭৫ শতাশ), অভিজ্ঞতা (ওয়েটেজ ১০ শতাংশ) এবং এভাবে বাছাইদের ইন্টারভিউ (ওয়েটেজ ১৫ শতাংশ) -এর মাধ্যমে।
দরখাস্তের কিভাবে দিতে হবে ৫০০ টাকা। তপশিলি ও প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন এস বি আই কালেক্টের মাধ্যমে, অনলাইনে।
দরখাস্ত করবেন অনলাইনে ৫ মে, ২০২১ তারিখের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট https://bel-india.in/ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
রাজ্য অনুযায়ী পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || অসম || উত্তরপ্রদেশ || মধ্যপ্রদেশ || গুজরাট || রাজস্থান || জম্মু ও কাশ্মীর || দিল্লি || পাঞ্জাব ||
অনলাইন আবেদন করুন: || অসম || উত্তরপ্রদেশ || মধ্যপ্রদেশ || গুজরাট || রাজস্থান || জম্মু ও কাশ্মীর || দিল্লি || পাঞ্জাব ||

