Bharat Electronics LimitedCentral Government Government Jobs 

২৩ ইঞ্জিনিয়ার ও অফিসার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান, ট্রেনি অফিসার-ওয়ান এবং প্রজেক্ট অফিসার-ওয়ান পদে ২৩ জনকে নিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। নিয়োগ হবে চুক্তিতে।

মোট শূন্যপদ ২৩টি (অসংরক্ষিত ১২, তফশিলি জাতি ৩, তফশিলি উপজাতি ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ২)।

ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান (পোস্ট কোড TE-I): শূন্যপদ ২০টি। এরমধ্যে ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশন -এর বি ই/ বি টেক/ বি এসসি (ইঞ্জিঃ ৪ বছরের) ডিগ্রিধারীদের জন্য শূন্যপদ ২ এবং মেকানিক্যালের ডিগ্রিধারীদের জন্য ১৮টি। সঙ্গে ১ বছরের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা। বয়স ২৫ বছরের মধ্যে। প্রাথমিক নিয়োগ ১ বছরের জন্য। মেয়াদ ৩ বছর পর্যন্ত হতে পারে। থোক মাইনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর যথাক্রমে ২৫,০০০, ২৮,০০০ এবং ৩১,০০০ টাকা।

ট্রেনি অফিসার-ওয়ান (পোস্ট কোড TO-I): শূন্যপদ ২টি। প্রার্থীদের ২ বছরের পুরো সময়ের সিএ/ আইসিডব্লুএ/ এমবিএ (ফিনান্স) ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ১ বছরের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা। বয়স ২৫ বছরের মধ্যে। প্রাথমিক নিয়োগ ১ বছরের জন্য। মেয়াদ ৩ বছর পর্যন্ত হতে পারে। মাইনে ট্রেনি ইঞ্জিনিয়ার পদের মতোই।

প্রোজেক্ট অফিসার-ওয়ান (পোস্ট কোড PO-I): শূন্যপদ ১টি। প্রার্থীদের ২ বছরের পুরো সময়ের এমবিএ/ এমএসডব্লু/ পিজিডিএম এইচআর ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২ বছরের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা। বয়স ২৮ বছরের মধ্যে। প্রাথমিক নিয়োগ ২ বছরের জন্য। মেয়াদ ৪ বছর পর্যন্ত হতে পারে। থোক মাইনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর যথাক্রমে ৩৫,০০০, ৪০,০০০, ৪৫,০০০ এবং ৫০,০০০ টাকা।

১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সম্পূর্ণ করে থাকলে তা অভিজ্ঞতা হিসেবে গ্রাহ্য হবে। তফশিলি প্রার্থীরা ৫, ওবিসি প্রার্থীরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। এছাড়া মেডিক্যাল ইনস্যুরেন্স প্রিমিয়াম ও অন্যান্য খরচ বাবদ বছরে ১০,০০০ টাকা পাবেন।

প্রার্থিবাছাই হবে জন্য বরাদ্দ মোট ১০০ নম্বরের মধ্যে – বি ই/ বি টক/ বি এসসি ইঞ্জিঃ (৪ বছরের)/ এমবিএ/ সিএ/ আইসিডব্লুএ/ এমএসডব্লু/ পিজিডিএম -এর নম্বর, অভিজ্ঞতা এবং (ভিডিও বেসড) ইন্টারভিউয়ের মাধ্যমে।

দরখাস্তের ফি – ট্রেনি ইঞ্জিনিয়ার ও অফিসার পদের প্রার্থীদের ২০০ টাকা এবং প্রোজেক্ট অফিসার পদের প্রার্থীদের ৫০০ টাকা। দিতে হবে “Bharat Electronics Limited” -এর অনুকূলে কাটা এবং Navi Mumbai -এ প্রদেয় ডিমান্ড ড্রাফটে। তফশিলি ও প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রের, ইদানিংকালে নেওয়া ওবিসি/ তফশিলি/ আর্থিকভাবে দুর্বল সার্টিফিকেটের, (প্রযোজ্য হলে) প্রতিবন্ধকতা সার্টিফিকেটের, (প্রযোজ্য হলে) “No objection certificate”-এর, অভিজ্ঞতার সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত জেরক্স এবং ২ কপি পাসপোর্ট মাপের ছবি ও ডিমান্ড ড্রাফট।

দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়: Sr.Dy. Gen. Manager (CS, FTD, HR&A) Bharat Electronics Limited, Plot No. L-1, MIDC Industrial Area, Taloja, Navi Mumbai: 410 208, Maharashtra. পৌঁছনো চাই ১৯ মে, ২০২১ তারিখের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

দরখাসস্তের নির্ধারিত বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment