Belur MathMiscellaneous 

মহাষ্টমীতে বেলুড় মঠের ঐতিহ্যবাহী কুমারী পুজো এবার বাতিল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বেলুড়ে হবে না কুমারী পুজো। করোনার আবহে এবার সেই বার্তাই বেলুড় মঠের দুর্গাপুজোতেও। আকাশে শরতের মেঘের আনাগোনা শুরু হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে দুয়ারে। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। সূত্রের খবর, বেলুড় মঠ ও কুমারী পুজো একে অন্যের সঙ্গে জুড়ে-জড়িয়ে রয়েছে। প্রাচীন ঐতিহ্যও। দুর্গাপুজোর সময় এই বেলুড় মঠে ভক্তদের ভিড় জমে কুমারী পুজো দর্শনে। মহাষ্টমীর দিনে ঐতিহ্যবাহী কুমারী পুজো এবার বাতিল ঘোষণা করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। করোনার আবহে নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

বেলুড় মঠ কর্তৃপক্ষ সূত্রের আরও খবর, করোনা পরিস্থিতিতে এবার দুর্গাপুজোয় হবে না পুষ্পাঞ্জলিও। প্রসাদও মিলবে না। বিশ্বজুড়ে করোনার প্রকোপ। এখনও প্রয়োজনীয় ওষুধ আবিষ্কার হয়নি। পশ্চিমবঙ্গ-সহ রাজ্যের নানা প্রান্তের পুজো উদ্যোক্তাদের বেহাল পরিস্থিতি। উদ্বিগ্ন কুমোরটুলির শিল্পী-সহ রাজ্যের প্রতিমা শিল্পীরা। পূর্বের মতো এবার প্রতিমা গড়ার জন্য তেমন বায়নাও আসছে না। সব মিলিয়ে সমস্যা বেড়েছে।

Related posts

Leave a Comment