BECILCentral Government Government Jobs 

৫৬৭ ইনভেস্টিগেটর, এমটিএস, এসএ নিচ্ছে বিইসিআইএল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইনভেস্টিগেটর, সুপারভাইজর, সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র ডোমেইন এক্সপার্ট, জুনিয়র ডোমেইন এক্সপার্ট, ইউডিসি, মাল্টি টাস্কিং স্টাফ, সাবজেক্ট-ম্যাটার এক্সপার্ট এবং ইয়ং প্রফেশনালস পদে ৫৬৭ জনকে নিচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল)। চুক্তির ভিত্তিতে রিক্রুটমেন্ট/ এমপ্যানেলমেন্ট হবে বিভিন্ন পদে, All India Quarterly Establishment based Employment Survey & All India Survey on Migrant Workers -এ স্থাপনার জন্য। কাজ করতে হবে ভারতের যে কোনও অংশে।

পূর্ব প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (নং- ৫৬) অনুযায়ী শূন্যপদ ছিল ৪৬৩টি এবং অনলাইন আবেদেনর শেষ তারিখ ছিল ২২ এপ্রিল, ২০২১। ২২ এপ্রিলে প্রকাশিত সংশোধনী বিজ্ঞপ্তি (নং- ৫৬/সংশোধনী) অনুযায়ী শূন্যপদ ৫৬৭ এবং অনলাইন আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২১।

শূন্যপদ:- ইনভেস্টিগেটর ৩৫০, সুপারভাইজর ১৪৫, সিস্টেম অ্যানালিস্ট ২, সিনিয়র ডোমেইন এক্সপার্ট ১৯, জুনিয়র ডোমেইন এক্সপার্ট (এ) ৮, জুনিয়র ডোমেইন এক্সপার্ট (১৭) ৮, মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস) ১৬, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট (এসএমই) ৫, ইয়ং প্রোফেশনলস ৫।

ওপরে বলা পদগুলির ক্ষেত্রে প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রিধারী/ ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রিধারী/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী বা অবসরপ্রাপ্ত আইইএস/ আইএসএস/ ডিইএস -এর অফিসার বা অবসরপ্রাপ্ত এসএসও হতে হবে/ প্রথম শ্রেণির পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারী/ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।

বয়স হতে হবে ৪৫/ ৫০/ ৬০/ ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক যথাক্রমে ২৪,০০০/ ৩০,০০০/ ১,০০,০০০/ ৮০,০০০/ ৬০,০০০/ ১৫,০০০/ ৮০,০০০/ ৭০,০০০ টাকা প্রতি মাসে।

প্রার্থিবাছাই হবে নির্ধারিত মান এবং নিয়োগের প্রয়োজন অনুযায়ী। এরমধ্যে ইনভেস্টিগেটর ও সুপারভাইজর পদের ক্ষেত্রে টেস্ট/ লিখিত পরীক্ষা হবে। বাকি সব পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে। টেস্ট/ লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের জন্য আলাদাভাবে প্রার্থীদের জানানো হবে। কলকাতা, গুয়াহাটি, পাটনা-সহ পরীক্ষা হবে মোট ১৩টি কেন্দ্রে। যাতায়াতে/ কাজে যোগদানের সময় কোনও টিএ/ ডিএ পাবেন না। তফশিলি/ ওবিসি/ আর্থিকভাবে দুর্বল/ প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ছাড় আছে।

ফি বাবদ দিতে হবে ৯৫৫ (তফশিলি বা আর্থিকভাবে দুর্বল বা প্রতিবন্ধী হলে ৬৭০) টাকা।

দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে www.becil.com বা https://becilmol.cbtexam.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ এপ্রিলের মধ্যে।দরখাস্ত করার আগে আপলোড করার জন্য নিজের ছবি ও সই স্ক্যান করে রাখবেন (ফাইল সাইজ ১০০ কেবির মধ্যে)। দরখাস্তের পদ্ধতি ও সব বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

সংশোধনী বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগ-ইন ||

Related posts

Leave a Comment