কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যল/ সায়েন্টিফিক অফিসার, টেকনিক্যাল অফিসার, নার্স, সাব-অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান এবং স্টাইপেন্ডিয়ারি ট্রেনি পদে ৬৩ জনকে নিচ্ছে কলকাতার রেডিয়েশন মেডিসিন রিসার্চ সেন্টার (আরএমআরসি) এবং মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বিএআরসি)। যোগ্য মহিলা ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
মেডিক্যাল/ সায়েন্টিফিক অফিসার/ই (নিউক্লিয়ার মেডিসিন): মোট শূন্যপদ ১টি (অসং)। সংশ্লিষ্ট এমডি/ এমএস বা সমতুল। সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা। শুরুতে মাইনে ৭৮,৮০০ টাকা। (পিসি: ডিআর ১)
মেডিক্যাল/ সায়েন্টিফিক অফিসার/ডি (নিউক্লিয়ার মেডিসিন): মোট শূন্যপদ ২টি (অসং)। সংশ্লিষ্ট এমডি/ এমএস বা সংশ্লিষ্ট ডিএনবি ডিগ্রিধারী। শুরুতে মাইনে ৬৭,৭০০ টাকা। (পিসি: ডিআর ২)
টেকনিক্যাল অফিসার/ডি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট): শূন্যপদ ১টি (অসং)। এম এসসি পাশ সঙ্গে ডিএমআরআইটি/ ডিএনএমটি/ ডিএফআইটি ডিগ্রিধারী ও ৪ বছরের অভিজ্ঞতা। অথবা এম এসসি (এনএমটি) ডিগ্রিধারী। সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা। শুরুতে মাইনে ৬৭,৭০০ টাকা। (পিসি: ডিআর ৩)
নার্স/এ: শূন্যপদ ১৯টি (অসং ৮, ওবিসি ১০, আর্থিকভাবে দুর্বল ১)। ক) উচ্চমাধ্যমিক এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ৩ বছরের ডিপ্লোমা। সেন্ট্রাল/ স্টেট নার্সিং কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন। অথবা খ) বি এসসি (নার্সিং) ডিগ্রিধারী। অথবা গ) নার্সিং ‘এ’ সার্টিফিকেটধারী ও হাসপাতালে ৩ বছরের অভিজ্ঞতা। কিংবা নার্সিং ‘এ’ সার্টিফিকেটধারী ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাস-থ্রি। শুরুতে মাইনে ৪৪,৯০০ টাকা। (পিসি: ডিআর ৪)
সাব-অফিসার/বি: শূন্যপদ ৬টি (অসং ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ১)। কেমিস্ট্রি-সহ বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক বা সমতুল এবং নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব-অফিসার্স কোর্স পাশ। সঙ্গে ১২ বা ১৫ বছরের অভিজ্ঞতা। শুরুতে মাইনে ৩৫,৪০০ টাকা। (পিসি: ডিআর ৫)
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/সি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট): শূন্যপদ ৭টি (তঃউঃজাঃ ১, ওবিসি ৬)। বি এসসি পাশ সঙ্গে ডিএমআরআইটি/ ডিএনএমটি/ ডিএফআইটি ডিগ্রিধারী ও ৪ বছরের অভিজ্ঞতা। অথবা বি এসসি (এনএমটি) ডিগ্রিধারী। সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা। শুরুতে মাইনে ৪৪,৯০০ টাকা। (পিসি: ডিআর ৬)
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (প্যাথলজি): শূন্যপদ ২টি (তঃউঃজাঃ ১, আর্থিকভাবে দুর্বল ১)। বি এসসি পাশ এবং ডিএমএলটি বা বি এসসি (এমএলটি) ডিগ্রিধারী হতে হবে। শুরুতে মাইনে ৩৫,৪০০ টাকা। (পিসি: ডিআর ৭)
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট): শূন্যপদ ২টি (ওবিসি)। বি এসসি পাশ সঙ্গে ডিএমআরআইটি/ ডিএনএমটি/ ডিএফআইটি ডিগ্রিধারী ও ৪ বছরের অভিজ্ঞতা। অথবা বি এসসি (এনএমটি) ডিগ্রিধারী। সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা। শুরুতে মাইনে ৩৫,৪০০ টাকা। (পিসি: ডিআর ৮)
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (রেডিওগ্রাফি): শূন্যপদ ১টি (তঃউঃজাঃ)।
ফার্মাসিস্ট/বি: শূন্যপদ ১টি (অসং)। বি এসসি (রেডিওগ্রাফি) ডিগ্রিধারী। অথবা বি এসসি পাশ এবং সঙ্গে রেডিওগ্রাফির ১ বছরের ডিপ্লোমাধারী। শুরুতে মাইনে ৩৫,৪০০ টাকা। (পিসি: ডিআর ৯)
ফার্মাসিস্ট/বি: শূন্যপদ ১টি (অসং)। উচ্চমাধ্যমিক এবং ফার্মাসির ২ বছরের ডিপ্লোমা এবং ফার্মাসির ৩ মাসের ট্রেনিং প্রাপ্ত এবং ফার্মাসিস্ট হিসেবে সেন্ট্রাল বা স্টেট ফার্মাসি কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন। শুরুতে মাইনে ২৯,২০০ টাকা। (পিসি: ডিআর ১০)
ড্রাইভার-কাম-পাম্প অপারেটর-কাম-ফায়ারম্যান/এ: শূন্যপদ ১১টি (অসং ৬, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১)। কেমিস্ট্রি-সহ বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ভারি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং একাজে ১ বছরের অভিজ্ঞতা এবং স্টেট ফায়ার ট্রেনিং সেন্টার থেকে ফায়ার ফাইটিং ইক্যুপমেন্টে সার্টিফিকেট কোর্স পাশ। শুরুতে মাইনে ২১,৭০০ টাকা। (পিসি: ডিআর ১১)
অন্যদিকে স্টাইপেন্ডিয়ারি ট্রেনির মোট শূন্যপদ ১০টি। এরমধ্যে —
স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-ওয়ান (কম্পিউটার অপারেশন): শূন্যপদ ১টি (ওবিসি)। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্সের ডিপ্লোমাধারী। মাধ্যমিক পাশের পর ৩ বছরের ডিপ্লোমা কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর ২ বছরের ডিপ্লোমা। (পিসি: টিআর ১)
স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-ওয়ান (হেলথ ফিজিসিস্ট): শূন্যপদ ১টি (তঃউঃজাঃ)। সাবসিডিয়ারি বিষয় হিসেবে জুলজি বা বটানি-সহ (ফিজিক্স বা কেমিস্ট্রি) বিএসসি পাশ। উচ্চমাধ্যমিকে অঙ্ক বাধ্যতামূলক। (পিসি: টিআর ২)
স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-টু (ল্যাবরেটরি টেকনিশিয়ান): শূন্যপদ ৫টি (তঃউঃজাঃ ১, ওবিসি ৪)। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও বায়োলজি-সহ বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক। উচ্চমাধ্যমিকে অন্তত ৬০ শতাংশ নম্বর। (পিসি: টিআর ৩)
স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-টু (ডেন্টাল টেকনিশিয়ান-হাইজিনিস্ট): শূন্যপদ ৩টি (ওবিসি)। বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত ২ বছরের ডিপ্লোমাধারী। (পিসি: টিআর ৪)
স্টাইপেন্ডিয়ারি ট্রেনি – ক্যাটাগরি-ওয়ান -এর ক্ষেত্রে স্টাইপেন্ড প্রথম বছর ১৬,০০০ টাকা এবং দ্বিতীয় বছর ১৮,০০০ টাকা। স্টাইপেন্ডিয়ারি ট্রেনি – ক্যাটাগরি-টু -এর ক্ষেত্রে স্টাইপেন্ড প্রথম বছর ১০,৫০০ টাকা এবং দ্বিতীয় বছর ১২,৫০০ টাকা।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা এবং শারীরিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে — পোস্ট কোড (ডিআর ১, ২, ৩, ৬, ৭, ৮ ও ৯) -এর ক্ষেত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। পোস্ট কোড (টিআর ১ ও ২) -এর ক্ষেত্রে ১ ঘণ্টার লিখিত পরীক্ষার মাধ্যমে। পোস্ট কোড (ডিআর ৪, ১০ এবং টিআর ৩, ৪) -এর ক্ষেত্রে ৩ ধাপে পরীক্ষার মাধ্যমে এবং পোস্ট কোড (ডিআর ৫, ১১) -র ক্ষেত্রে ৩ ধাপে পরীক্ষার মাধ্যমে।
পোস্ট কোড (ডিআর ৫ এবং ১১) -র ক্ষেত্রে প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেমি, ওজন অন্তত ৫০ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি, দৃষ্টি চশমা ছাড়া ৬/৬। এছাড়া রাতকানা রোগ, বর্ণান্ধতা থাকলে হবেনা।
পোস্ট কোড (ডিআর ৫ এবং ১১) -র ক্ষেত্রে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এছাড়া পোস্ট কোড (ডিআর ১১) -র ক্ষেত্রে ড্রাইভিং টেস্ট হবে।
দরখাস্তের ফি দেবেন অনলাইনে। পোস্ট কোড (ডিআর ১ থেকে ৩)-এর জন্য ফি ৫০০ টাকা, পোস্ট কোড (ডিআর ৪ থেকে ৯ এবং টিআর ১ ও ১) -এর জন্য ফি ১৫০ টাকা, পোস্ট কোড (ডিআর ১০, ১১ এবং টিআর ৩, ৪) -এর ক্ষেত্রে ফি ১০০ টাকা।
দরখাস্ত করবেন অনলাইনে http://www.barc.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে। একটিমাত্র দরখাস্ত করবেন। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। দরখাস্ত করার পদ্ধতি, ফি পেমেন্টের পদ্ধতি, বয়স ইত্যাদি বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং 01/2021(R-I).
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

