কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কাজিরাঙা জাতীয় উদ্যানে পম্পিলি। সূত্রের খবর, জিপ সাফারি করলেন ফ্রান্সের পরিবেশমন্ত্রী বারবারা পম্পিলি। উল্লেখ করা যায়, ২০১২ সাল থেকে ফ্রান্সের সহায়তায় কাজিরাঙা তথা অসমে বন ও পরিবেশ উন্নয়নে এবং আশপাশের গ্রামের মানুষের বিকল্প জীবিকার ব্যবস্থা করার জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেগুলি দেখতে এসেছেন ফ্রান্সের পরিবেশমন্ত্রী। পাশাপাশি গুয়াহাটির আইআইটিতেও গবেষকদের সঙ্গে দেখা করেছেন তিনি।
কাজিরাঙা জাতীয় উদ্যানে ফ্রান্সের পরিবেশমন্ত্রী

