Baranagar GangaMiscellaneous 

বরাহনগরে গঙ্গা ভাঙন রুখতে সেচ দফতরের পদক্ষেপ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বরাহনগরের কয়েকটি এলাকা গঙ্গার ভাঙন কবলিত। বিশেষ করে ওই পুরসভার ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড সংলগ্ন গঙ্গা ভাঙনে বিধ্বস্ত। এবার ভাঙন রুখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভাঙনের জেরে জেরবার নদীর পাড়। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন এলাকা। সেচ দফতর সূত্রের খবর, বোল্ডার ও কংক্রিট ব্লক পিচিংয়ের মাধ্যমে ভাঙন রোধের উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। এই কাজের পরিকল্পনাও গ্রহণ করেছে রাজ্য সেচ দফতর। ওই দফতর সূত্রের আরও খবর, বরাহনগর পুরসভার ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের মাঝ বরাবর গঙ্গার পশ্চিম পাড়ে এই ধরনের কাজ করা হবে। ৫ মাসের মধ্যেই কাজ শেষ করা হবে বলে সেচ দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment