ঋণে সুদ কমাল ব্যাঙ্ক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কমল ঋণে সুদ। রিজার্ভ ব্যাঙ্ক গত সপ্তাহে ঋণনীতিতে সুদ কমায়নি। তবে এরপরও নির্দিষ্ট প্রকল্পে গৃহঋণে সুদ কমিয়ে ৬.৪০ শতাংশ করেছে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র। এ বিষয়ে আরও জানা যায়, তা ছিল ৬.৮০ শতাংশ। গাড়ি ঋণে সুদও ৭.০৫ শতাংশ থেকে কমে হচ্ছে ৬.৮০ শতাংশ। গ্রাহকদের ঋণ শোধের ভিত্তিতে সুদ স্থির করা হবে। এখন থেকে সেই হার কার্যকর হবে। উল্লেখ করা যায়, ইতিপূর্বে সুদ কমিয়েছে কারুর বৈশ্য ব্যাঙ্কও।

