Hoding KolkataMiscellaneous 

দৃশ্যদূষণ রোধে পদক্ষেপ কলকাতা পুরসভার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দৃশ্যদূষণ রুখতে এবার ডিজিটাল বিজ্ঞাপনে জোর দেবে কলকাতা পুরসভা। সূত্রের খবর, শহর কলকাতায় বিজ্ঞাপনের দৃশ্যদূষণ রুখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে নীতি তৈরি করছে কলকাতা পুরসভা। এক্ষেত্রে ইলেকট্রনিক হোর্ডিং বা ডিজিটাল বিজ্ঞাপনের ওপর গুরুত্ব আরোপের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পুর-বিজ্ঞাপন বিভাগকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী এবং কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। সূত্রের আরও খবর, বিজ্ঞাপন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমারের নেতৃত্বে তৈরি হয়েছে একটি বিশেষ কমিটি। জানা যায়, কোনও রাস্তায় কত সংখ্যক বিজ্ঞাপন লাগানো যেতে পারে, সেই সংখ্যা এবার বেঁধে দেওয়া হবে।

অন্যদিকে বিজ্ঞাপনের হোর্ডিংয়ের ক্ষেত্রে প্লাস্টিকের উপকরণের বদলে ব্যবহার হবে ‘বায়ো ডিগ্রেডেবল’ উপাদান। এক্ষেত্রে ডিজিটাল বিজ্ঞাপনে বিশেষ নজর দেওয়ার প্রস্তাব থাকছে এই নীতিতে। কলকাতা পুরসভা সূত্রের খবর, ব্যানার বা পোস্টার সম্পূর্ণভাবে তুলে দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বলা হয়েছে, ইলেকট্রনিক হোর্ডিং যাতে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা বেশি ব্যবহার করে তা দেখা। এবার সেই দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। দৃশ্যদূষণ রোধ করার প্রয়োজনে এই উদ্যোগ। একথা ভেবেই নতুন নীতির প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি শহরের বিভিন্ন হেরিটেজ এলাকা ও হেরিটেজ বিল্ডিংয়ে বিজ্ঞাপন লাগানো বন্ধ করা হয়েছে।

Related posts

Leave a Comment