ব্যান্ডেল চার্চে প্রবেশে নিষেধাজ্ঞা

Bandel Church

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই বড়দিন ও ইংরেজি নববর্ষে ব্যান্ডেল চার্চের ভিতরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ ছিল। তবে দর্শনার্থী ওই ভ্রমণ পিয়াসীরা চার্চের মাঠে প্রবেশ করতে পারতেন। সূত্রের খবর, এবার করোনা আবহে মাঠে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে চার্চ কর্তৃপক্ষ। এবার গেটের বাইরে থেকে দর্শনার্থীরা প্রভু যীশুকে শ্রদ্ধা জানাতে পারবেন। ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষ সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়ানোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মধ্যরাতের প্রার্থনা সভাও বাতিল হয়েছে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *