shovan

Gaighata (1)

প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে উত্তাল গাইঘাটা

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ২০মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানে তছনছ হয়ে গিয়েছে পুরো গাইঘাটা এলাকা।মূলতঃ দরিদ্র তপশিলি জাতি ও উপজাতিদের বাস এই ব্লকে। গ্রামের পর গ্রাম দরিদ্র মানুষের বাসস্থান এলোমেলো হয়ে গিয়েছে। ইতিমধ্যে, ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে। আর সেখানেই বেঁধেছে যত গন্ডগোল। স্থানীয় মানুষের অভিযোগ, যাঁদের পাকা বাড়ী তাঁরা পাচ্ছেন ক্ষতিপূরণের পুরো…

Read More
Saroj Khan

প্রয়াত সরোজ খান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সরোজ খান (৭১)। বলিউড ডাকতো তাঁকে ‘মাস্টারজি’ নামে। শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। হিন্দি ছায়াছবিতে ২ হাজারেরও বেশি গানের নৃত্য পরিচালনা করেছিলেন তিনি। তাঁর পরিচালনায় বিখ্যাত হিট নাচগুলির বেশিরভাগই পর্দায় পরিবেশন করেছিলেন শ্রীদেবী ও মাধুরী দীক্ষিত। সূত্রের…

Read More
Snek

দেগঙ্গায় ৬ফুট লম্বা কেউটে

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আজ সকালে দেগঙ্গা বিপ্লবী কলোনির মন্দিরের কাছে ৬ফুট লম্বা একটি কেউটে সাপ দেখতে পান ওই এলাকার পশুপ্রেমী রাকেশ চক্রবর্তী। এরপর বন দপ্তরকে খবর জানানো হয়। পরে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকার মানুষ ও বনদপ্তরের পক্ষ থেকে রাকেশ চক্রবর্তী কে ধন্যবাদ দেওয়া হয়।

Read More
PPE suit

৫০ লক্ষ পিপিই স্যুট রপ্তানিতে অনুমোদন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ প্রতি মাসে ৫০ লক্ষ পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট বা পিপিই স্যুট রপ্তানি করা যাবে। ‘মেক ইন ইন্ডিয়া রপ্তানি’ প্রকল্পকে চাঙ্গা করতেই সরকারের এই সিদ্ধান্ত। ট্যুইট করে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। করোনার মোকাবিলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই পিপিই স্যুট পরে থাকতে হয় সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য। গত মাসেই…

Read More
Snapshot_0

পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসে কর্মীদের বিক্ষোভ কর্মসূচি

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসে কর্মীদের বিক্ষোভ কর্মসূচি ছিল লালবাজার ক্রসিং ও সেন্ট্রাল মেট্রো দুই নম্বর গেটের সামনে। পেট্রোলের অতিরিক্ত দাম বাড়ার কারণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিজেপি রাজ্য দপ্তর ঘেরাও কর্মসূচির পরিকল্পনাও ছিল। রাজ্য দপ্তরে যেতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়। এছাড়া তাঁরা সেন্ট্রাল…

Read More
Corona death

১৬ ঘন্টা ধরে করোনায় মৃতের দেহ পরে রইল মিষ্টির দোকানে

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনায় মৃতের দেহ পড়ে দোকানে। কাল রাতে উল্টোডাঙা গৌরীবাড়ি এলাকার এক মিষ্টির দোকানের মালিকের মত্যু হয়।মৃতের বয়স আনুমানিক ৫২ বছর। স্থানীয় সূত্রে খবর, গত সাতদিন ধরে ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে গেলে কোভিড টেস্ট করার পরামর্শ দেয়। এরপর গত পরশু করোনা পরীক্ষা হয়, সেই রিপোর্ট আসার…

Read More