ধর্মতলায় ডাকাতির চেষ্টা

Snapshot

আমার বাংলা কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ গ্রামের অন্ধকার রাস্তা নয়, এবার ডাকাতির চেষ্টা খোদ কলকাতার খাসতালুক ধর্মতলায়। আজ লিন্ডসে স্ট্রিটে ইউকো ব্যাংকের শাখার আধিকারিকরা এসে দেখেন ভল্টের গায়ে আঘাতের চিহ্ন।

পাশাপাশি আরও জানা যায়, দুষ্কৃতীরা ব্যাংকের পেছনের দরজা ভাঙ্গার চেষ্টা করেছিল। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যান নিউ মার্কেট থানার পুলিশ। পরে লালবাজার গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ঘটনাস্থলে যান। পুলিশ সি সি টিভির তার ছেঁড়া অবস্থায় দেখতে পান। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *