বন্যা কবলিত আসাম, বাড়ছে উদ্বেগ

Assam Flood

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আসামে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। সরকারিভাবে জানা গিয়েছে, রাজ্যের ৩৩ জেলার মধ্যে ২৫ জেলা বন্যা কবলিত। আসামের বন্যা পরিস্থিতিতে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লক্ষাধিক মানুষ। স্থানীয় সূত্রের খবর, ধুবড়ি, জোরহাট ও কোকরাঝোড়ে ভয়াবহ পরিস্থিতি। পাশাপাশি তিনসুকিয়া, ডিব্রুগড় ও মাজুলির পরিস্থিতি খারাপের দিকে। সরকারিভাবে জানা গিয়েছে, আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত বারপেতা, দক্ষিণ সালমারা ও নলবাড়ি এলাকা। সমগ্র রাজ্যে বন্যায় ৭৫,৭০০ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *