AIIMS RishikeshCentral Government Government Jobs 

৩১ ইঞ্জিনিয়ার ও মেকানিক নিচ্ছে এইমস হৃষিকেশ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ এসি অ্যান্ড রেফ্রিজারেশন) এবং মেকানিক (এসি অ্যান্ড রেফ্রিজারেশন) পদে ৩১ জনকে নিচ্ছে হৃষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) (গ্রুপ-বি): শূন্যপদ ৩টি (অসংরক্ষিত)। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। সিভিল প্রোজেক্টের ডিজাইন ও ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) (গ্রুপ-বি): শূন্যপদ ১টি (অসংরক্ষিত)। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। সিভিল প্রোজেক্টের ডিজাইন ও ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন) (গ্রুপ-বি): শূন্যপদ ১টি (অসংরক্ষিত)। মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্সে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) (গ্রুপ-বি): শূন্যপদ ৬টি (অসং ৫, ওবিসি ১)। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। সঙ্গে সিভিল প্রোজেক্টের ডিজাইন ও ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এবং সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) (গ্রুপ-বি): শূন্যপদ ৪টি (অসং ৩, ওবিসি ১)। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। সঙ্গে ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রিক্যাল রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। অথবা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লােমা সঙ্গে রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্সে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

জুনিয়র ইঞ্জিনিয়ার (এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন) (গ্রুপ-বি): শূন্যপদ ৪টি (অসং ৩, ওবিসি ১)। ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। সঙ্গে লার্জ স্কেল এসি অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। অথবা ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লােমা সঙ্গে রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্সে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

সিনিয়র মেকানিক (এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন) (গ্রুপ-সি): শূন্যপদ ৬টি (অসং ৫, ওবিসি ১)। মাধ্যমিক/ সমতুল পাশ। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে অন্তত ১২মাসের আইটিআই/ ডিপ্লোমা সার্টিফিকেটধারী। সঙ্গে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।

মেকানিক (এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন) (গ্রুপ-সি): শূন্যপদ ৬টি (অসং ৫, ওবিসি ১)। মাধ্যমিক/ সমতুল পাশ। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে অন্তত ১২মাসের আইটিআই/ ডিপ্লোমা সার্টিফিকেটধারী। সঙ্গে ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্যান্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।

প্রার্থিবাছাই হবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ এবং কেন্দ্রের ঠিকানা, অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন ইত্যাদি তথ্য জানানো হবে নীচে বলা ওয়েবসাইটে।

দরখাস্তের ফি গ্রুপ-বি পদের ক্ষেত্রে ৩,০০০ ( উত্তরাখণ্ডের স্থায়ী বাসিন্দা হলে ১,৫০০) এবং গ্রুপ-সি পদের ক্ষেত্রে ২,০০০ ( উত্তরাখণ্ডের স্থায়ী বাসিন্দা হলে ১,০০০) টাকা। তবে গ্রুপ-বি বা গ্রুপ-সি পদের তফশিলি/ মহিলা/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি জিতে হবে না। ফি দেবেন অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে।

পূর্ববর্তী বিজ্ঞপ্তি (নং ২০১৯/০০৩-০১০ তারিখ ০২-০২-২০১৯) দেখে যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন তাঁদের আর নতুন করে আবেদন করতে হবে না। নতুন যারা তারা আবেদন করবেন অনলাইনে www.aiimsrishikesh.edu.in ওয়েবসাইটের মাধ্যম, ১৭ অক্টােবরের মধ্যে। কোনো প্রশ্ন থাকলে বা বুঝে নেওয়ার জন্য বা সহায়তার জন্য মেল করতে পারেন it@aiimsrishikesh.edu.in আইডিতে। যদি মেল করে কোনও উত্তর না পান তাহলে কাজের দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মেল করতে পারেন job@aiimsrishikesh.edu.in আইডিতে বা ফোন করতে পারেন 0135-4262953 নম্বরে। আরও বিস্তারত তথ্য পাবেন ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment