Indian ArmyCentral Government Government Jobs 

ইন্ডিয়ান আর্মিতে অ্যাডভোকেট নিচ্ছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জজ অ্যাডভোকেট জেনারেল (জ্যাগ) এন্ট্রি স্কিমের অধীনে কিছু অবিবাহিত তরুণ-তরুণীকে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে। নিয়োগের জন্য ৩৪তম শর্ট সার্ভিস কমিশনে এই কোর্সটি শুরু হবে ২০২৫ সালের এপ্রিল মাস থেকে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। শুরুতে ৬ মাসের প্রবেশন।

মোট শূন্যপদ ১০টি। এরমধ্যে থেকে পুরুষদের জন্য শূন্যপদ ৫টি ও মহিলাদের জন্য শূন্যপদ ৫টি।

মোট অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ আইনের গ্র্যাজুয়েট/ এলএলবি (গ্র্যাজুয়েশনের পর ৩ বছরের প্রফেশনাল বা উচ্চমাধ্যমিকের পর ৫ বছরের) ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে আইনের মাস্টার ডিগ্রিধারী বা যারা আইনের মাস্টার ডিগ্রি পরীক্ষায় বসেছেন তাঁদের কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট)-এর পোস্ট গ্র্যাজুয়েট-২০২৪ পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়া প্রার্থীকে বার কাউন্সিল অব ইন্ডিয়া/ স্টেট বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত করার যোগ্য হতে হবে।

বয়স হতে হবে ১-১-২০২৫ তারিখের হিসেবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১-১৯৯৮ থেকে ১-১-২০০৪-এর মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

শুরুতে ৪৯ সপ্তাহের ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৫৬,১০০ টাকা। ট্রেনিংয়ের সময় প্রার্থীরা বিবাহ করতে পারবেন না বা পরিবারের সঙ্গে থাকতে পারবেন না। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে লেফটেন্যান্ট পদে। তখন মাইনে মাসে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে ১৫,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা। সর্বাধিক মেজর জেনেরাল রাঙ্ক পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে। তখন মাইনে ১,৪৪,২০০ – ২,১৮,২০০ টাকা।

প্রার্থীবাছাই হবে এসএসবি-র ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই প্রার্থীদের ইন্টারভিউ হবে এলাহাবাদ, ভোপাল, ব্যাঙ্গালোর, জলন্ধরে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। বাছাই প্রক্রিয়া হবে ২টি স্টেজে। যাঁরা প্রথম স্টেজে সফল হবেন তাঁরা দ্বিতীয় স্টেজের জন্য বিবেচিত হবে। তবে যাঁরা প্রথম স্টেজে অকৃতকার্য হবে তাঁদের সেইদিনই ফেরত আসতে হবে। এই প্রক্রিয়া চলবে ৫ দিন পর্যন্ত। সুতরাং সেইমতো থাকা-খাওয়ার ব্যবস্থা করে যাবেন।

নথিপত্র যাচায়ের সময় সঙ্গে নেবেন– নির্ধারিত জায়গায় ১ কপি স্বপ্রত্যয়িত ছবি সাঁটা ও নির্দিষ্ট জায়গায় সই করা অনলাইন আবেদপত্রের প্রিন্ট আউট, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, বার কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক্ল্যাট স্কোরকার্ড ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স।

আবেদন করবেন অনলাইনে https://joinindianarmy.nic.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ আগস্টের মধ্যে। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তবে যাঁদের পূর্বে রেজিস্ট্রেশন করা আছে তাঁদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। এবার যাবতীয় নথিপত্র দিয়ে আবেদনপত্র পূরণ করার পর ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্ট নিয়ে নেবেন। এর ১টি নিজের কাছে রাখবেন ও অপরটি বাছাই প্রক্রিয়ার সময় সঙ্গে নিয়ে যেতে হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment