Active IncomeMiscellaneous 

একটিভ ইনকাম

একটিভ ইনকাম কথাটি শুনেছেন অনেকেই। সেই সম্পর্কে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। এক্ষেত্রে বোঝা দরকার, এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করে থাকেন। চাকরি, ব্যবসা এগুলি এই পর্যায়ে পড়ে। এছাড়া এমন কোনও কাজ যাতে আপনি যেমন সময় দেবেন, তেমন রোজগার করবেন। যেমন ধরুন, একটি দোকান চালালে যতক্ষণ দোকান চলবে ততক্ষণই রোজগার হবে। দোকান বন্ধ করে বসে থাকলে আয়ের কোনও সম্ভাবনা থাকে না। এই ধরণের আয় মানুষের কাছে সহজ বলেই মনে হতে পারে। এই আয়ের বিষয়টা সবার কাছে পরিচিত। বিভিন্ন রকম দোকান করে অনেকেই উপার্জন করে থাকেন।

বেশিরভাগ মানুষ একটিভ আয়ের দিকেই ঝুঁকে পড়ে। চাকরি করে মাস শেষে বেতন পাওয়া যায়। ছোটখাটো ব্যবসা করলে যে আয় হয় তা সীমিত। এক্ষেত্রে পরিশ্রমের ওপরই গোটা ব্যাপারটা নির্ভর করে থাকে। মনে রাখতে হবে-একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ৮ থেকে ১২ ঘণ্টা পরিশ্রম করার ক্ষমতা রাখেন। আয়টা সেই ভাবেই হয়ে থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিনেতা সহ বেশ কিছু পেশার মানুষ এক সময় একটিভ ইনকামে প্রবেশ করে। একটিভ ইনকাম ধন-সম্পদ গড়ার জন্য যথেষ্ট হতে পারে না।

Related posts

Leave a Comment