ভারত থেকে চিনে লগ্নির ক্ষেত্রে ভাটার টান : কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ দেশে লাদাখ কাণ্ডের রোষে চীন বিরোধী আবহাওয়া থাকলেও সকলের চোখের আড়ালে বেজিং ৩ বছরে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অর্ধেক করেছে ।
সূত্রের খবর কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে চীন থেকে বিদেশি বিনিয়োগের মাত্রা ছিল ২.৫ হাজার কোটি টাকারও বেশি, সেখানে ২০১৮-১৯ সালে তা কমে দাঁড়িয়েছিল ১.৬৮ হাজার কোটি টাকা । এরপর ২০১৯-২০ অর্থবর্ষে তা ফের কমে ১.২০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে । তার ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভারতে লগ্নির ক্ষেত্রে পূর্বের মতো উৎসাহ দেখাচ্ছে না বেজিং ।
এ-বিষয়ে তাঁর আরও বক্তব্য, ভারত থেকে চিনে লগ্নির ক্ষেত্রে ভাটার টান দেখা দিয়েছে । ২০১৯ সালে যেখানে ২০২ কোটি টাকার বিনিয়োগ ভারত থেকে গিয়েছিল, সেখানে ২০২০ সালে তা কমে গিয়ে ১৫১ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে ।

